স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ আগস্ট ২০১৯, ১৬:১১
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী বলেন, ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র নির্মমভাবে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক ও বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। যিনি পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করে গেলেন, যিনি আজীবন এই দেশটার মাটি আর মানুষেরে বিশ্বাস করে গেলেন, একটা পর্যায়ে এই দেশের কিছু মানুষই হলো তার ঘাতক।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সুযোগ্য উত্তরসুরি। জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বেই দেশ আজ নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ। কিন্তু কিছু বিজামাত কুচক্রী মহল দেশে গুজব ছড়াচ্ছে। পদ্মা সেতুতে কল্লা, ছেলে ধরা, ডেঙ্গু , প্রধানমন্ত্রী ক্যান্সার সর্বশেষ কোরবানির চামড়া নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে সে ব্যাপারে মুজিব সৈনিকদের সজাগ থাকতে হবে এবং এসব গুজব প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগরের নেতা-কর্মীরা তা শক্ত হাতে প্রতিহত করবে।
রিয়াদস্থ বাথা একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাত বরণকারী সকলের আত্মার শান্তি ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী ওবায়েদ আহম্মেদ।
স্বপ্নের বাংলাদেশ/নূরপ্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com