shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, যা ছিল সময়ের দাবি: আব্দুর রহমান চৌধুরী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ আগস্ট ২০১৯, ১৬:১১

বাংলার অত্যাচারিত মানুষদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদাহরণস্বরূপ। একই সঙ্গে অত্যাচারিত মানুষদের জন্য তার সংগ্রাম ও অবদানের জন্য তাকে ‘ফ্রেন্ডস অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন বিশ্ব সম্প্রদায় যা সময়ের ছিল দাবি । রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ, বাথা পূর্বাঞ্চল শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামীলীগ) এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, বাঙালির মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির শৃঙ্খলমুক্তি ও মানবকল্যাণই ছিল যাঁর ব্রত। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আর বঙ্গবন্ধু নামটি অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধু সম্পর্কে ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি’। তাই বঙ্গবন্ধুকে বিশ্ব আজ যে সম্মান দিয়েছে তা আরও আগে দেয়া উচিত ছিল। সংগঠনের সভাপতি আব্দুল করিম উদ্দীনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন রিয়াদ মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি বাবু নন্দলাল সরকার। বঙ্গবন্ধু প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামীলীগ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির বলেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। আমাদের কলমের লিখনীর মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও তার কর্মজীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী বলেন, ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র নির্মমভাবে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক ও বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। যিনি পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করে গেলেন, যিনি আজীবন এই দেশটার মাটি আর মানুষেরে বিশ্বাস করে গেলেন, একটা পর্যায়ে এই দেশের কিছু মানুষই হলো তার ঘাতক। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সুযোগ্য উত্তরসুরি। জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বেই দেশ আজ নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ। কিন্তু কিছু বিজামাত কুচক্রী মহল দেশে গুজব ছড়াচ্ছে। পদ্মা সেতুতে কল্লা, ছেলে ধরা, ডেঙ্গু , প্রধানমন্ত্রী ক্যান্সার সর্বশেষ কোরবানির চামড়া নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে সে ব্যাপারে মুজিব সৈনিকদের সজাগ থাকতে হবে এবং এসব গুজব প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগরের নেতা-কর্মীরা তা শক্ত হাতে প্রতিহত করবে। রিয়াদস্থ বাথা একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাত বরণকারী সকলের আত্মার শান্তি ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী ওবায়েদ আহম্মেদ। স্বপ্নের বাংলাদেশ/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।