shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

বাহরাইন বাংলাদেশ স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ আগস্ট ২০১৯, ১৭:৪২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত স্কুল মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) কে এম মমিনুর রহমান। প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরের ভাইস চেয়ারম্যান মুইজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন স্কুলের ছাত্রী সুমাইয়া ও আনোয়ারা আক্তার। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবাই এক মিনিট নিরবতা পালন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহামদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্কুলের বোর্ড অব ডিরেক্টর প্রকৌশলী আবুল কালাম আজাদ, বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. সারিজা আলী। এসময় দূতাবাসের সহকারী কন্সোলার মহসিন কবির, পিও ইমরান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোস্তফা কামাল। এছাড়া স্কুলের সিনিয়র কো-অর্ডিনেটর মিসেস শাহিদা, মিডল সেকশান কো-অর্ডিনেটর আছমা উল হোছনা, এডমিন সুপার ভাইজার নেছার উদ্দিন আখন্দ, শিক্ষক নজরুল ইসলাম, সালমান, শিক্ষিকা মাহমুদা, নাহার, সনিয়া, সানজিতসহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।