shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রবাসী কমিউনিটির মতবিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০১৯, ১৬:৫১

জেদ্দা কনস্যুলেটর মিডিয়া সেন্টারে বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দার আয়োজনে জাতীয় পরিচয় পত্র প্রদান বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রবাসী কমিউনিটির নেত্রীবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন- প্রধান নির্বাচন কনিশনার কে এম নুরুল হুদা। সভায় আরও উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনারের সহধর্মিণী মিসেস হুদা, কাউন্সেলর মুজিবুর রহমান, কাউন্সেলর মুহাম্মদ কামরুজ্জামান, প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন, প্রথম সচিব, মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া, কনস্যুলেটের কার্যালয় প্রধান মোস্তফা জামিল, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ ফজলুল কবির, রিয়াদ দূতাবাসের দুইজন কর্মকর্তা, জেদ্দা কনস্যুলেট কর্মকর্তা, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ। প্রধান নির্বাচন কনিশনার কে এম নুরুল হুদা ঘোষণা দিয়ে বলেন, খুব শিগগিরই প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ডের জন্য ফরম পূরণ করে কনস্যুলেট অফিস বা দূতাবাস জমা দিতে হবে। সেই লক্ষ্যে দূতাবাস ও কনস্যুলেট জেনারেল কার্যালয়গুলোতে বিশেষ ডেস্ক স্থাপন করা হবে। দূতাবাস বাংলাদেশে তাদের স্থায়ী ঠিকানা অনুযায়ী জেলা ভিত্তিক প্রাথমিক তালিকা প্রস্তুত করে পাঠাবে ইসির কাছে। ইসি জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তা যাচাই-বাছাই করে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান করবে। তিনি আরও বলেন, প্রবাসী ও কমিউনিটির লোকজন নজর রাখতে হবে। যাতে রোহিঙ্গা বা অন্য কোনো গোষ্ঠী যেন এই সুবিধা গ্রহণ করতে না পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।