shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

মদিনায় আওয়ামী পরিবারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০১৯, ১৭:০২

“বঙ্গবন্ধু মানে আমার সবুজ পাসপোর্ট, বঙ্গবন্ধু মানে ১ লক্ষ ৪৪ হাজার বর্গ কিলোমিটারের এক সবুজ বাংলাদেশ।” কথাগুলো বলছিলেন মদিনা আওয়ামী পরিবার কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। মদিনা বঙ্গবন্ধু পরিষদ, মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মদিনা জেলা আওয়ামী যুবলীগ ও মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সমন্বয়ে গঠিত আওয়ামী পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- আব্দুল মালেক মাদানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মামুনুর রশিদ তালুকদার পরিচালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুছা আব্দুল জলিল, আব্দুল মালেক মাদানী, নিয়াজুর রহমান খান নোমান, আমির উদ্দিন চৌধুরী, জহিরুল হুদা আলমগীর, সোহেল রানা, শাহীন খলিফা ও রাশেদ জিকরা। দেশ মাতৃকার স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই বলে বক্তাগণ মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।