shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

‘দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ আগস্ট ২০১৯, ১৫:৫৯

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে মন্তব্য করেন দুবাইতে নিয়োজিত বাংলাদেশের কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে এই মন্তব্য করেন। এই সময় তিনি প্রবাসীদের দেশের সামগ্রিক উন্নতিতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্ব ও সহ-সভাপতি হাজী শফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বাংলা দেশ মানবিক সোসাইটির প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আদম তমিজী হক, বাংলাদেশ এসোসিয়েশন শারজাহ শাখার সম্মানিত সভাপতি আবুল বাশার, সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রতিষ্টাতা সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু হেনা, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ সমিতি দিব্বা শাখা ও ফুজিরা আওয়া মীলীগের সভাপতি আব্বাস উদ্দীন, ইউএই আওয়ামী লীগের সভাপতি আলী হাসান ভুইয়া, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল, আজমান আওয়ামী লীগের সভাপতি এম এ জহির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার নুর মোহাম্মদ, কাছা উদ্দীন কাছা, রহমত আলী শোয়েব, হারুনুর রশিদ, হাজী মুজি বুর রহমান তুতু মিয়া, ইফতেখার হোসেন, ফাহাদ আলী ফাহাদ, হানিফ মৃধা, মোহাম্মদ বদরুল হোসেন সিদ্দিকী, আলআইন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন আনু, বচন মিয়া তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মিসেস শারমিন ইসলাম, মিসেস শম্পা ইসলাম, মিসেস শাহিন রনী,আবদুর রহিম বাবুল, সৈয়দ নূর, মোহাম্মদ সারোয়ার আলম, ইয়ার মোহাম্মদ, শাহাব উদ্দীন, মোহাম্মদ জামাল উদ্দিন, মশিউর রহমান সবুজ, নজরুল ইসলাম, আকবর বাদশা, মোহাম্মদ নাজিম উদ্দীন, নজরুল ইসলাম রুহেল, হাজী আবদুল মতিন, শাহিন আহমেদ তালুকদার, আজিম উদ্দিন মাষ্টার, আলী আমজাদ, মোহাম্মদ নূর হোসেন, এমরান আহমেদ, রানা হামিদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এমদাদুল হক নাসের, মোহাম্মদ আজিম হাটহাজারী, মোহাম্মদ রায়হান, আবুল হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ বাবুল মিয়া, মাসুদ ভূইয়া, মোহাম্মদ মিসবাহ উদ্দিন, রুহুল আমিন, রফিকুল ইসলাম, কামাল হাওলাদার প্রমুখ। এতে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ ছালেক মিয়া। শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।