shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই শারজাহ বঙ্গবন্ধু পরিষদ এগিয়ে যাচ্ছে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ আগস্ট ২০১৯, ১৭:৫১

বঙ্গবন্ধু আদর্শ ধারণ করেই শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এগিয়ে যাচ্ছে বলে বলে মন্তব্য করলেন সংগঠনের নেতৃবৃন্দরা। বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্যকালে নেতৃবৃন্দরা এসব মন্তব্য করেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ২১শে আগষ্টে গ্রেনেড শহীদদের স্মরনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা শারজাহ বাংলাদেশ সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান। শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্‌ মুহাম্মদ মাকসুদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জিলানির পরিচালনায় সংগঠনের ধর্ম সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুল শুক্কুর সুয়াবিলির কোরআন তেলোয়াতের মাধ্যমে মিলাদ ও সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আল আইলন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা শেখ মো. ফরিদ সি আই পি, ইউএই আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু হেনা, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি আবুল বাশার, বঙ্গবন্ধু ফাউন্ডনের সভাপতি লায়ন নজরুল ইসলাম, কাজী গোলশান আরা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি এম জায়গীরদার,শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সহ- সভাপতি মো. হাজি সেলিম,খোরশেদ মোবারক, আবুল বশর বাবলু, স্বেচ্ছাসবেক লীগ শারজাহ সভাপতি ছৈয়দ নূর, দুবাই মহিলা বঙ্গবন্ধু পরিষদের সভনেত্রী কাউসার নাজ, আল আইন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মীর আহম্মদ ও আজমানের বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক চৌধুরী। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- আবুল মনছুর, এরশাদ আলম, শহীদুল বাবর, কার্তিক মজুমদার, নাছির উদ্দিন কোখন, আব্দুল খালেক মিলন, মাহফুজ আলম, সোহেল পাটোয়ারী, মো. আমিন, ফখরুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ছিলেন- বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি নুরুল আবছার, নুরুল আমিন, কাজী মো. ফিরোজ উদ্দিন, অহিদুল আলম, আলমগীর শেখ, আরমান, রহমত আলী, সালমান, মনছুর ফেনী, মো. হাবীব, মো. মামুন, মোহাম্মদ রুকন উদ্দিন, এছাড়া সভায় আমিরাতে অবস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্য ও ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজান পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।