আওয়ামী যুবলীগ শারজাহ প্রাদেশিক কমিটির শোক দিবস পালন

শনিবার আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটির আওতাধীন শারজাহ প্রাদেশিক কমিটির উদ্দ্যোগে শারজাহস্থ এক অভিজাত হোটেলের হল রুমে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সারজাহ যুবলীগের সম্মানিত সভাপতি এনামুল হকের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থপনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তাজ উদ্দিন, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, ফুজিরাহ যুবলীগের সভাপতি ফরিদুল আলম, সারজাহ যুবলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম রাশেদ প্রমুখ।
শুরুতে শারজাহ যুবলীগের প্রচার সম্পাদক মো. রাসেলের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্ত্যব্য রাখেন
শারজাহ যুবলীগের সহ সভাপতি মো. নাসির উদ্দীন।
আরও বক্তব্য রাখেন, শারজাহ যুবলীগের সহ সভাপতি আবু বক্কর তাজু, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিব,সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস,ফজিরাহ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিটু শীল, স্বপন পাল, রাস আল খাইমাহ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আজিম, আল দাঈদ যুবলীগের সভাপতি ইদ্রিচ তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ওসমানসহ আরও অনেকেই।