দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি কমিউনিটির স্মরণ সভা
শারজাহ আল কাসিমি হসপিটালের সিনিয়র কন্স্যালটেন্স ডা: আতিয়ার রহমানের মৃত্যুতে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে শনিবার শারজাহস্থ হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কমিউনিটি নেতা প্রোকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরীর পরিচালনায় কমিউনিটির গন্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বাংলাদেশি বিশিষ্ট কমিউনিটি নেতা ব্যাংকার নফিজুল হক, ইঞ্জিনিয়ার নশের আলী, আইয়ুব আলী বাবুল, আহাম্মদ আলী জাহাঙ্গীর।
বক্তারা বলেন, ডা: আতিয়ার বাংলাদেশ কমিউনিটির জন্য একজন অভিভাবকের মতো সহযোগীতা করে যেতো। উনার শুন্যতা পুরণ হবার মতো হয়।
শেষে প্রয়াত ডা: আতিয়ারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ কন্স্যুলেটের অফিসার মোহাম্মদ জাকির হোসেন।