স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ আগস্ট ২০১৯, ১৮:২৮
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃতে ২০৩০ সালের মধ্যে এস ডি জি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার সকল নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। তিনি জানান বাংলাদেশ এখন নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
মন্ত্রী ওআইসির সদস্য দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য (IOFS) কে কার্যকর সংস্থা হিসেবে সঠিক রোডম্যাপ এর প্রস্তাব দেয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা করেন। উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে এই সংগঠনকে আরও কার্যকরী করে তোলার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হবে বলে খাদ্য মন্ত্রী আশাবাদ প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন- সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রী Eng. Abdulrahman bin Abdulmohsen Al-Fadley. সভা শেষে খাদ্য মন্ত্রী কাজাখাস্তানের খাদ্য ও কৃষি বিষয়ক মন্ত্রী Omarov Saphar Khan এর সাথে বৈঠক করেন। এসময় তিনি খাদ্য ও কৃষি খাতে দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। অধিবেশনে (IOFS) এর নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়। IOFS এর মহাপরিচালক Yarlan Baidaulet বাংলাদেশের খাদ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে খাদ্য নিরাপত্তা বিষয়ে সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য সংগঠনটির সদর দফতর কাজাখাস্তানের রাজধানী নুর সুলতানে অবস্থিত।
এর আগে গত ২৭, ২৮ তারিখে ওআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com