বাংলাদেশ হিন্দু মহাজোট বৈদেশিক শাখার দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন

বাংলাদেশ হিন্দু মহাজোট বৈদেশিক শাখা সংযুক্ত আরব আমিরাতের দ্বি বার্ষিক সন্মেলন গত ৩১ আগষ্ট আবুধাবি মদিনা যাইদ পার্টি হলের সুবিশাল হল রুমে আহ্বায়ক রুপেশ দাশের সভাপতিত্ব ও সজল চৌধুরী এবং পুলক দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও ফুজিরা বাংলাদেশ সমিতির সি: সহ সভাপতি প্রকৌশলী তপন সরকার।
প্রধান বক্তা ছিলেন- বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি নেতা প্রকৌশলী সুবোধ চৌধুরী (শিবু) ।
এতে আরও বক্তব্য রাখেন- কাঞ্চন দাশ, সঞ্চিত শিল, রিকুশর্মা, সজল চৌধুরী, রাজিব চক্রবর্তী, টুটুল চৌধুরী প্রমুখ।
সন্মেলন উদ্ভোধন করেন- মরুতীর্থের কর্নধার বাবু জগদীশ্বরনন্দ্র পুরী মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সঞ্জয় শিল।
পরে সবার সন্মতিক্রমে প্রকৌশলী তপন সরকারকে সভাপতি, প্রকৌশলী সুবোধ চৌধুরী কে সিনিয়র সহ সভাপতি, সঞ্জয় শিলকে সাধারণ সম্পাদক ও সঞ্জিত শিলকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সন্মেলনে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ প্রামানিক টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মধ্যদিয়ে সন্মেলনের সমাপ্তি ঘটে।