shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

বাহরাইনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৪

রাজধানী মানামা ওরিয়ানটেল হোটেলে বাহরাইন কেন্দ্রীয় কমিটি বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নুর উপস্থাপনায়, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি সাবের আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকবার হোসেন, সহ সভাপতি রুহুল আমিন ও শাহিন পাটোয়ারি। বক্তারা শহীদ জিয়ার ১৯দফা সহ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।সেই সাথে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন। আরও উপস্থিত ছিলেন- যুগ্ন সম্পাদক আবুল হোসেন (তুহিন), সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (আকন), দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম (সম্রাট), সাইফুল ইসলাম। জিয়া পরিষদের সভাপতি আ: সুভান, বাব আল বাহরাইন শাখার সভাপতি মনির সওদাগর, সম্পাদক সুমন মিয়া, কৃষক দলের সভাপতি কামাল সর্দার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (ফরিদ), জিদাফ শাখার আ: রহমান নেতাকর্মীরা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিচাই ও বিএনপির সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- যুবদলের নেতা আমির হোসেন (মিরু), শফিকুল ইসলাম, আবুল হোসেন, সাগর প্রমুখ। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ও সকল মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা বিল্লাল আকন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।