shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

রিয়াদে ডা: শ্রী সমীর দত্তকে বিদায় সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫

সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কমিটির প্রধান উপদেষ্টা ডাক্তার শ্রী সামির দত্ত, প্রবাস জীবনের অবসান ঘঠিয়ে স্বদেশে প্রত্যাগমন উপলক্ষে রিয়াদ প্রাদেশিক, মহানগর ও আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে সহ সভপাতি কৃষিবীদ শামীম আবেদীনের আবাসিক ভবনে বিদায়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিয়াদ প্রাদেশিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন- মহানগর কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ জিয়াউদ্দিন, প্রধান অতিথি ছিলেন- রিয়াদ প্রাদেশিক কমিটির সভাপতি মোহাম্মাদ আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন- সহ সভপাতি কৃষিবীদ শামীম আবেদীন ও গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আব্দুস সবুর খান, ব্যাংকার হুমায়ন কবির, শিক্ষাবিদ খাদেমুল ইসলাম, শ্রী বাবুল দাস, মহানগর কমিটির সহ সভাপতি মোহাম্মাদ তানভির সিদ্দিক, ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ। আরো উপস্থিত ছিলেন- মোস্তাক আহম্মেদ মন্ডল, আইয়ুব হোসেন ভুট্টু, ওবায়দুল, মিঠু মজুমদার। প্রবাসী কর্মবীর বিশিষ্ট চিকিৎসাবীদ, মহান মুক্তিযুদ্ধে জীবন আত্মত্যাগি পরিবারে সন্তান ডা: শ্রী সমীর দত্ত, সেই আশির দশকে সৌদি আরব আসেন। তার পরিবারের সাতজন সদস্য মহান মুক্তিযুদ্ধে পাকিদের হাতে জীবন দিয়ে বাংলাদেশ নামক লাল সবুজের পতাকার জন্ম দিয়েছেন। সেই ভায়ার্ত স্মৃতি, তিনি আজীবন বয়ে বেড়াচ্ছেন। ৭১ এর সেই ভয়াল রাতের বর্ননা কেবল ২/৪ পৃষ্ঠায় লিপিবদ্ধ করা সম্ভব নয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ডা: শ্রী সমীর দত্ত অনেক চড়াই উতরাই পেরিয়ে পড়াশুনা করেন। রাজশাহি মেডিকেল কলেজ থেকে বিপিটি(ব্যাচেলর অব ফিজিও থেরাপি) পাশ করেণ। ভারত থেকে এমডি (ডক্টর অব মেডিসিন-ফিজিক্যাল) ডিগ্রি অর্জন করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর উত্তর বঙ্গের রাজাকার শীরোমনি কুখ্যাত খুনি নারী ধর্ষক রাজাকার আলীমের নির্যাতনের স্বীকার হোন বগুড়া জেলার শেরপুর থানার দত্ত পরিবার সহ অত্র অঞ্চলের হিন্দু পরিবার গুলো। সেই দত্ত পরিবারের সন্তান ডা: শ্রী সমীর দত্ত। জিয়া, এরশাদ, খালেদার শাসন আমলে দেশ জুরে চলে হিন্দুরে উপড় নানাবিধ অত্যাচার, নির্যাতন, নারী ধর্ষন, দেশ ত্যাগে বাধ্যকরা, বাড়ি ঘরে আগুন, জমি দখল, চাকুরি হরণ। কেবল মাত্র মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়াতে ৭৫ পরবর্তি স্বাধীনতা ও দেশবিরোধি জিয়া এরশাদ সরকারের রোষানলে পড়ে সৌদি আরবে আসেন ১৯৮৫ সালে। মেডিসিন কন্সালটেন্ট হিসাবে সুনামের সাথে সৌদি আরবের স্বনামধন্য কিং সৌদ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধর পরিবারের সন্তান হিসাবে প্রবাসে এসেও আওয়ামী রাজনীতির বিভিন্ন পদে আসিন হোন। সর্বশেষ তিনি সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। চিকিৎসা পেশায়ও তিনি প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করেছেন। সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মক্ষেত্রে ১০০% সৌদি করনের কার্যক্রমের অংশ হিসাবে বহু প্রবাসী পেশাজীবি অভিজ্ঞতরা স্বদেশে ফেরত যাচ্ছেন। তারই অংশ হিসাবে অভিজ্ঞ চিকিৎসক ও আওয়ামী রাজনীতিবিদ ডা শ্রী সমীর দত্ত প্রায় ৩৪ বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরত যাচ্ছেন। তিনি দেশের উত্তর বঙ্গের বগুড়া জেলারা শেরপুর থানার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন। ছেলে ও মেয়ে ২ সন্তানের জনক তিনি। কর্ম ও ব্যাক্তি জীবনে তিনি বিনয়ি, মার্জিত স্বল্পভাষি মানবিক ও প্রজ্ঞাবান ছিলেন। সর্বমহলে তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন। তার দেশে গমনে- রিয়াদ আওয়ামী পরিবার একজন একানিষ্ঠ আওয়ামী অভিভাবকের শুন্যতায় ভুগবেন। যেখানেই জয় বাংলা সেখানেই তার সরব উপস্থিতি থাকতেন। অসহায় প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করেছেন দীর্ঘ সময়। প্রবাস রাজনীতির অঙ্গনে তিনি ছিলেন খুবই পরিচিত মুখ। আওয়ামী রাজনীতির সাংগঠনিক কাজে সৌদি আরবের প্রত্যান্ত অঞ্চলে বাংলাদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছেন। ডা: শ্রী সমীর দত্ত প্রবাস জীবনের আশি-নব্বিই দশকের আওয়ামী রাজনীতির স্মৃতিচারণ করতে গিয়ে বলেন- বর্তমানে সবাই আওয়ামী লীগ করে। হাইব্রিডদের জয়জয়কার। অথচ এই সৌদি আরব জামায়াত বিএনপির প্রজনন কেন্দ্র। এখানে আওয়ামী রাজনীতি/বঙ্গবন্ধুর কথা/জয় বাংলার কথা বলা যেতনা। তেরে আসতো মারপিট করতে। প্রবাসের যেখানেই বাঙালীদের পেয়েছি, কাছে গিয়েছি, হাতেগোনা ২/১জন পেতাম যারা আওয়ামী লীগের কথা শুনতে চাইতেন। বর্তমানের জননেত্রী শেখ হাসিনার সাথে সৌদি আরবের চমৎকার গভীর সুসম্পর্ক বিরাজ করছে। এই সৌদি আরবে বাংলাদেশ সরকারের টাকায় নিজ অর্থে জমি কিনে অভিজাত দূতাবাস ভবন হবে, যাহা ৩০ বছর আগে কল্পনাও করিনি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ, বিশ্বের উন্নয়নের রোল মডেল হতো না।প্রবাসের রাজনীতিতে আমাদের অনেক অর্জন রয়েছে। বঙ্গবন্ধুর হত্যার বিচারের পক্ষে জনমত গঠন এই প্রবাস থেকেই সর্ব প্রথম হয়েছে। মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি প্রবাসীরাই করেছে। প্রবাসী রাজনীতিকে খাটো করে দেখলে চলবে না। দেশের জিডিপিতে প্রবাসীদের ভুমিকার কথা নাই বা বল্লাম। এটা বিশ্ব ব্যাপি স্বীকৃত। প্রবাসীদের কল্যাণেও আওয়ামী সরকার অনেক কিছু করেছে, আগামীতেও করবে। বিদায় শব্দ অপ্রিয় হলেও এর বাস্তবাতা মেনে ডা: শ্রী সমীর দত্তের বন্ধুকুল,সহকর্মিবৃন্দ, রাজনৈতিক সহযোদ্ধারা আবেগ আপ্লুতের সাথে তাকে প্রবাস থেকে বিদায় জানান। দীর্ঘ চলার পথে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানান ও সকলের কাছে দোয়া কামনা করেণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।