shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সৌদি প্রবাসীর সংবাদ সম্মেলন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৫

সৌদি রিয়াদের বাথা সুক ওজিরের বাংলাদেশি তৈরি পোষাক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদরের উত্তর মৌড়াইলের মৃত শেখ আবেদুর রহমানের ছেলে সৌদি প্রবাসী শরীফ উদ্দীন ও তার পরিবারের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে স্থানীয় এক হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী প্রবাসী শরীফ উদ্দীন। তিনি জানান, সৌদি আরবে থাকা অবস্থা তার ও পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষ মিথ্যা মামলা দায়ের করেন। যে সম্পর্কে তিনি অবগত ছিলেন না। চার্জসিট তৈরির পর তিনি জানতে পেরে সমাজপতি, স্থানীয় প্রসাশন, সৌদি রিয়াদ দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর সহযোগিতাসহ বিভিন্নভাবে তা সমাধানের চেষ্ঠা করে বারবার ব্যর্থ হন। সমাধানের লক্ষ্যে অবৈদভাবে তার কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা দাবি করা হয়। বর্তমান প্রেক্ষাপটে সামাজিক ও অর্থনৈতিক ভাবে তিনি হেয়প্রতিপন্ন এবং ক্ষতিগ্রস্থ। সংবাদ সম্মেলনের মাধ্যমে শরীফ উদ্দীন হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণ বাড়ীয়ার প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেন, সাইফুল ইসলাম, মাস্টার জাকির সহ বিভিন্ন মিডিয়া প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।