shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

দুবাইতে জমে উঠেছে লাক্সারি প্রোপাটি শো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৭

আস্থা আর ভালোবাসায় মধ্যদিয়ে দুবাইতে জমে উঠেছে বাংলাদেশে’র ঐতিহ্যবাহী রিয়্যাল এস্টেট কোম্পানি স্যানমার প্রোপাটিজ লিমিটেডের লাক্সারি প্রোপাটি শো ২০১৯। আমিরাতের বানিজ্যিক নগরী দুবাই, দের ক্রিক রেডিসন ব্লু হোটেলে দুদিনের আয়োজিত এই মেলা শুক্রবার বিকেল পাঁচটায় শুভ উদ্বোধন হয়ে রাত বারোটা পর্যন্ত চলে। দ্বিতীয় দিনও এই মেলা শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলে। মেলা সকলের উম্মুক্ত থাকবে। মেলা চলাকালীন সময় প্রতিষ্ঠানটির জিএম এবং সেলস মাহফুজুল বারী বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিকট রিয়েল এস্টেট বিনিয়োগ আরো সহজতর করা এবং অধিকতর গ্রাহক সেবা প্রদানের লক্ষে দেশের এই শীর্ষ স্থানীয় কোম্পানি স্যান মার প্রোপাটিজ লিমিটেড দুবাইস্থ এই প্রথম বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি ডাউন টাউন এলাকায় স্ট্যান্ডার চার্টার্ড টাওয়ার ব্যবসায়ী কার্যক্রম শুরু করেছে। মেলায় প্রদর্শিত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে হাজারের অধিক ফ্লেট, অফিস ও দোকান স্পেস বেঁচে নেবার সুব্যবস্থা । মেলা চলাকালীন সময় বুকিং দিলে স্যানমারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট ভাউচার ও সহজ সুদমুক্ত কিস্তি সুবিধা পাবেন। এই সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের (এজিএম ও সেলস) মোহাম্মদ আইয়ুব, দুবাই ব্রাঞ্চের ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন, সেলস, মার্কেটিং ও কন্স্যালটেন্স মিজানুর রহমান। মেলা পরিদর্শন করেন- বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, সংগঠনটির সহ সভাপতি মোহাম্মদ সেলিম, সহ সাধারণ সম্পাদক সাইফুদিন আহাম্মেদ, বিশিষ্ট কমিউনিটি নেতা কাজি মোহাম্মদ আলী, মির আহাম্মদ, ফিউচার রিয়েল ষ্টেটের সরাফুদিন রেস্টুরেন্টের স্বাত্বাধিকারী মোহাম্মদ এয়াকুব সৈনিক, মোহাম্মদ হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার এনাম চৌধুরী, মোহাম্মদ জালাল, রঞ্জিত বডুয়া, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ব্যবসায়ীক নেতৃবন্দসহ আরো অনেক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।