shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

সরকারি প্রতিনিধিদের সঙ্গে রিয়াদ ইন্টাঃ স্কুল এন্ড কলেজ ইংলিশ শাখার মতবিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৪

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের অধিনস্থ ৫টি স্কুলে সরকারি অনুদানে নিজস্ব জমি ও ভবন নির্মানের লক্ষে, ঢাকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল ও কলেজ ইংলিশ কারিকুলাম শাখার কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বয়েজ ক্যাম্পাসে। স্কুল শিক্ষিকাদের সঞ্চালনায় মতবিনিমিয় সভার সভাপতি ছিলেন- বিওডির চেয়ারম্যান ডাক্তার শেখ এহসানুল হক। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ অনির্বায কারণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত না থাকায় মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডিজি গাজী মোহাম্মাদ জুলহাস। বিশেষ অতিথি ছিলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ র্বোডের উপপ্রধান শেখ মোহাম্মাদ শরিফ উদ্দিন, কাজি জিয়াউল হক- পরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়, আনোয়ারুল হক- উপসচিব শিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয়টিতে দূতাবাসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইকনোমিক মিনিস্টার ড. মোহাম্মাদ আবুল হাসান, বিওডি ট্রেজারার ডাক্তার শ্রী মনোজ কুমাড় দত্ত। স্বাগত বক্তা ছিলেন- বিদ্যালয়ের প্রিন্সিপাল বজলুর রশিদ। মঞ্চে উপস্থিত ছিলেন- বিওডির সদস্য ডাক্তার মাহমুদ উজ্জামান, ডাক্তার আনোয়ার হোসেন, শিক্ষক মোহাম্মাদ আলী। বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- এম আর মাহবুব, ডক্টর রেজাউল করিম মিলন, গোলাম মহিউদ্দিন, গাজী সাঈদুর রহমান, মো. ফারুক হোসেন, তানভির সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুছা বাবু প্রমুখ। প্রধান অতিথি বলেন- শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসী সন্তানদের শিক্ষার মান প্রসারে, সৌদি আরবের স্কুল গুলোকে সরকারি অনুদানে নিজস্ব জমি ক্রয় ও ভবন নির্মাণ করে দিবেন। সরকারি অনুদানে প্রকল্পটি বাস্তবায়ন হবে প্রবাসীদের জন্য গঠিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধিনসস্ত ওয়েজ আর্নার্স কল্যাণ র্বোডের মাধ্যমে। সংগত কারণে সরকারের প্রতিনিধি দল হিসাবে আমরা রিয়াদে সফরে এসেছি। অভিভাবক ও বিওডি এবং রিয়াদ দূতাবাসের সমন্বয়ে বিদ্যালয়গুলো ক্রয়কৃত জমিতে স্থাপনের জন্য রিয়াদে জমি পরিদর্শনসহ প্রকল্পটি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হলো। অভিভাবকদের পরামর্শ অনুযায়ী প্রকল্প গ্রহণ ও বাস্তায়ন করা হবে। এর আগে সৌদি আরবের ৯টি স্কুলে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছেন।তিনি ওয়েজ আর্নার্স বোর্ডের সেবামুলক কার্যক্রমের বর্ণনা করেন। পরিরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক বলেন- প্রবাসীদের দূতাবাসের সেবা দ্রুত পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস অ্যাপ চালু করা হয়েছে। যার মাধ্যমে দূতাবাসে না গিয়ে অনলাইনে সেবাগুলো পাবেন। প্রবাসী অভিভাবকবৃন্দ স্কুলের নামকরণ “বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কুল ও কলেজ” নামে নাম করণের দাবি জানান। বিগত বিওডির অর্থ আতৎসাতের বিচার চান। বিওডিকে স্বচ্ছতার সাথে স্কুল পরিচালনার দাবি জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা- কর্মচারি, অভিভাবক প্রতিনিধি ও বিওডির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।