সৌদি আরবে ৮৯তম জাতীয় দিবস পালিত হয়েছে
নানান আয়োজনের মধ্যদিয়ে সৌদি আরবে ৮৯তম জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস।
১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করেন। দীর্ঘ প্রায় ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রিকরণের ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে ২৩ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়
প্রতিবারের মতো এবারও সৌদি আরব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই দিবস উদযাপন করা হয়। জাতীয় দিবস উপলক্ষে রাস্তা, পার্ক ও বিভিন্ন স্থাপনাগুলো বর্নিল সাজে সাজানো হয়েছে। এ উপলক্ষে চারদিনের সরকারী ছুটি ঘোষনা করে।
সড়ক-মহাসড়কে এবং সেখানে স্থাপিত ল্যাম্পপোস্টে আলোকসজ্জা করা হয়েছে। সৌদি আরবের ছোট-বড় প্রতিটি নগরীতে আলাদা আলাদাভাবে জাতীয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে। সে অনুযায়ী জেদ্দা সমুদ্র সৈকতে উৎসবের নানা আয়োজন।