আল আইনে ট্রাক এক্সিডেন্টে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে আল আইনের আল কোয়া নামক স্থানে ট্রাক দুর্ঘটনাই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
গত রবিবার নিহত মুহাম্মদ নজরুল ইসলাম তার মালিকানাধীন কার ওয়াশের দোকানে প্রতিদিনের ন্যায় কাজ করছিলেন। আনুমানিক সকাল ৯ টার সময় একজন পাকিস্তানি পরিত্যক্ত একটি ট্রাক পরিস্কার করার জন্য দোকানের ভিতর নিয়ে আসেন। ঐ সময় বাংলাদেশি নজরুল ট্রাকের পিছনে কাজ করতে যায়। প্রয়োজনের তাগিদে পাকিস্তানি ড্রাইভার ট্রাকটি আর একটু পিছনে নেওয়ার চেষ্টা করলে ট্রাকটি ব্রেক পেল করে পিছনে দাড়িয়ে থাকা নজরুলকে দেয়ালের সাথে চাপা দেয়। তখন ঘটনাস্থলে মারা যান নজরুল।
চট্টগ্রাম পটিয়ার শোভন দন্ডি আয়শাতা গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে মুহাম্মদ নজরুল দীর্ঘদিন যাবত আল আইনে ব্যবসা করে আসছিলেন বলে জানান তার বন্ধু এস এম আকবর। ১০ বছরের এক পুত্র সন্তান ও ৭ বছরের এক কন্যা সন্তানের জনক মুহাম্মদ নজরুলের লাশ আল আইনের জিমি হাসপাতালে রয়েছে বলেও জানান এস এম আকবর।
নজরুল মৃত্যুর খবর শুনে দেশে ছুটিতে থাকা তার বড় ভাই লোকমান নজরুলের লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য আমিরাতে ছুটে আসেন বলেও জানান তিনি। এছাড়াও নিহতের আরও তিন ভাই আমিরাতে কর্মরত আছেন বলে জানা যায়।
এ ব্যাপারে আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া বলেন, মর্মান্তিক এই ঘটনার পর পরই আমরা জেনেছি। আমরা নিহতের লাশ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠাতে কাজ করছি। আজ বুধবার সকালে আমিরাতের আইনি পক্রিয়া সম্পন্ন হয়েছে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০.৪৫ মিনিটে আবুধাবি বিমান বন্দর হয়ে বাংলাদেশ বিমানে লাশ দেশে পাঠানো হবে।
এ ব্যাপারে নিহতের স্বজনদের সাথে কথা বলেছেন বলেও জানান তিনি। তিনি আরো জানান ডেথ বডির ব্যাপারে আমরা ২৪ ঘন্টা কাজ করি তথা তাদের জন্য ২৪ ঘন্টা দূতাবাসের দরজা খোলা রয়েছে তাই এই ধরনের কোনো ইস্যু হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দূতাবাসের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।অন্যদিকে ঘাতক পাকিস্তানি ড্রাইভারকে আটক করেছে আমিরাত পুলিশ।