shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

আরব আমিরাতে ঋণ খেলাপি, দ্রুত সমাধান না করলে ব্যবস্থা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭

সংযুক্ত আরব আমিরাত জনতা ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে ঋণ খেলাপি করেছেন। তারা দ্রুত সমাধান না করলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানালেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। গত ২৬ সেপ্টম্বর (বৃহস্পতিবার) জনতা ব্যাংক ইউএই ও বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত আয়োজিত সরকারের অর্থ মন্ত্রণালয় বিভাগের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলামের সাথে প্রবাসীদের মত বিনিময় সভায় তিনি এই হুশিয়ারি উচ্চরণ করেন। তিনি বলেন, বর্তমানে আমিরাতে জনতা ব্যাংকগুলিতে ২১ শতাংশ ঋণ খেলাপী রয়েছে এবং তা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের নীতির বিপরীত। ইউএই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি ব্যাংকে সর্বোচ্চ ২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত খেলাপি ঋণ থাকতে পারে। তবে জনতা ব্যাংক সেই সীমারেখা অতিক্রম করেছে। আরব আমিরাতস্থ জনতা ব্যাংকের চারটি শাখায় ১৬১ জন ঋণ খেলাপির নামের তালিকা রয়েছে। ইউএইতে আরো বিদেশী ব্যাংক আছে। তাদের খেলাপি ঋণ খুবই কম। আপনাদের মনে রাখা উচিত এই ব্যাংকটি দেশের বাইরে। এখানে ইউএই এর নীতিনিয়ম অনুসরণ করে চলতে হবে। এতো সংখ্যক ঋণ খেলাপি আমাদের জন্য দুঃখজনক। এই ধারা অব্যহত থাকলে এক সময় ব্যাংক বন্ধ হয়ে যাবার ঝুঁকি থাকে। তাই কেউ যদি মনে করেন ঋণ নিয়ে পালিয়ে থাকবেন সেটা ভুল। এই টাকা দেশের টাকা জনগনের টাকা। অনিতবলম্বি জনতা ব্যাংকের শাখা গুলিতে যোগাযোগ করে এই ঋণ খেলাপি থেকে মুক্তির পথ বেছে নেবার আহ্বানও জানান তিনি। অন্যথায় দুতাবাস বা কন্স্যুলেটের সহায়তায় তাদের পাসপোর্ট জব্দ করা হবে। তিনি আরও বলেন, সরকার যে ২শতাংশ প্রণোদনার কথা বলেছেন তা চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং অচিরেই তা বাস্তবায়ন করা হবে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ফলে বর্তমানে বাংলাদেশের জিডিপি সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে গেছে। ২০১৮ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৯ শতাংশে অবস্থান করছে এবং পরবর্তীকয়েক বছরে প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি বৃদ্ধি পাবে। এই অগ্রযাত্রায় প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে। সকলকে বৈধ্য পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ও কমার্শিয়াল কাউন্সিলার কামরুল হাসানের সঞ্চালনায় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন- কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ী- কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তি বর্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।