আরব আমিরাতে বদরুদ্দোজা এমপি’কে সংর্বধনা
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া এক আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা এমপি’কে স্থানীয় একটি হোটেলে সংর্বধনা দেওয়া হয়।
ইঞ্জিনিয়ার জসিমউদদীন ভূইয়ার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জাফর চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাংসদ বদরুদ্দোজা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন কাউছার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান জসিমউদদীন মল্লিক, মীর হোসেন, শেখ কামাল।
এতে আরও বক্তব্য রাখেন- মমিন মুন্সি, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আবু ছায়িদ, মাইন উদ্দিন, মো. রফিক, কামাল আল গোব, কাউছার, মিন্টু, তাকবির, মানিক মির্জাসহ আরও অনেকে।