দুবাইয়ে শহিদুল হককে শুভেচ্ছা
বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এ.কে.এম.শহিদুল হক সংক্ষিপ্ত সফরে দুবাই আসলে দুবাই আল আবির ব্যবসায়ী নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এই সময় উপস্থিত ছিলেন ফিউচার হোম রিয়েল স্টেট ও শরফুদ্দিন রেস্টুরেন্ট এর স্বত্বাধি কারী মোহাম্মদ ইয়াকুব সৈনিক, গ্র্যাণ্ডস্টার ট্রাভেলের সত্বাধিকারী মোহাম্মদ শওকত আলি মল্লা, হারুন আব্দুল্লাতিফ ফুড স্টপ এর স্বত্বাধিকারী মোহাম্মদ হারুন আর রাশিদ, বিশিষ্ট ব্যবসায়ী কে কে বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিদ, আমিরাতের সিনিয়র সাংবাদিক মাহাবুব হাসান হৃদয় ও আরটিভির ফটো সাংবাদিক মোহাম্মদ খালেদ হোসেন রনি।
এই সময় সাবেক আইজিপি আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের আর্থসামাজিক উন্নয়নের খবরা খবর নেন।