স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ অক্টোবর ২০১৯, ২৩:৩৮
মেলা পরিদর্শনকালে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে বাংলাদেশের ঔষধ ও খাদ্য পন্যের চাহিদা রয়েছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন মেলায় অংশগ্রহনের মাধ্যমে সৌদি আরবের বাজারে বাংলাদেশের ঔষধ ও খাদ্য পন্যের পরিচিতি বৃদ্ধি পাবে। আগামী দিনে দেশের ঔষধ ও খাদ্যপণ্য রপ্তানী বৃদ্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।
গোলাম মসীহ বলেন, সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাকের ও বিপুল চাহিদা রয়েছে, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি সৌদি আরবে রফতানি বৃদ্ধির লক্ষ্যে দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরণের সাহায্য সহযোগিতা করা হচ্ছে বলে জানান।
মেলায় প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনারের ও আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২ অক্টোবর পর্যন্ত। রফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় ও দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের ঔষধ কোম্পানি ARISTOPHARMA LTD ও RADIANT Neutraceuticals ও মৎস্য প্রক্রিয়াজাতকরন প্রতিষ্ঠান MASUD FISH PROCESSING & ICE COMPLEX LTD. ও Pacific Sea Foods Ltd. মেলায় অংশগ্রহণ করে।
দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার মোঃ আবুল হাসান ও প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম মেলা পরিদর্শন করেন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com