shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

শেখ হাসিনার জন্মদিনের কেক কাটলেন প্রবাসী ফরিদপুর আ’লীগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ অক্টোবর ২০১৯, ১২:৫৫

বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিবসে বাংলাদেশকে নতুন দিগন্তের যাত্রায় নিচ্ছেন বলে বিজ্ঞমহল মনে করেন। দূর্নীতির বিরেুদ্ধে জিহাদ ঘোষণা সেই নতুন দিগন্তের শুভযাত্রা। সে যেই হোক, দল মত আত্মীয় নির্বিশেষে দুর্নীতি নামের উইপোকা ধ্বংষ করবেনই। দূর্নীতিবাজরা দেশের উন্নয়নের প্রধান শত্রু। যে জাতি বাঁশের লাঠি দিয়ে পাকি সামরিক জানন্তাদের হটিয়ে লাল সবুজের পতাকার জন্ম দেয়, সেই জাতি, স্বজাতির দুর্নীতি নামক উইপোকাকে ছাড়পোকার মতো টিপে হত্যা করতে পারবে। বঙ্গবন্ধু ৭৪ সালের দেশের প্রতিটি স্থানের বক্তব্যে তিনি দলের ভিতর চাটার দলের বিরুদ্ধে হুশিার উচ্চারণ করেছেন। কিন্তু তারই কন্যা, শেখ হাসিনা, দুর্নীতির গলা টিপে চাটার দলকে শায়েস্তা করছেন। দেশের আপামার সকল জনতা জননেত্রীর এই দুর্নীতি বিরোধি অভিযানকে স্বাগত জানিয়ে তার পাশে থাকার অঙ্গিকার করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে সৌদি আরব বৃহত্তর ফরিদপুর আ’লীগের আয়োজিত অনুষ্ঠানের সভাপতি নবর্নিবাচিত বাংলাদেশ কৃষক লীগের আন্তর্জাতিক সহ সম্পাদক ও প্রবাসী বৃহত্তর ফরিদপুর আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি- এসকান্দার আলী খান উপরোক্ত কথা বলেন। রিয়াদের একটি অফিস কম্পাউন্ডে বৃহত্তর ফরিদপুর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মাদ ইউসুফ ও খায়রুজ্জামান খায়েরের যৌথ সঞ্চালনায় উক্ত জন্মদিবস অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম ঢালী। সভাপতি ছিলেন- কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ও বৃহত্তর ফরিদপুর আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি- এসকান্দার আলী খান। প্রধান বক্তা ছিলেন- সহ সভাপতি শেখ সানাউল্লাহ সানু ও সহ সভাপতি- শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- সাংগঠনিক সম্পাদক- ইসমাইল মোড়ল, সহ সভাপতি- খোরশেদ মাদবর, কোষাদক্ষ- হায়দার মুন্সি, শেখ হানিফ, মোমেন শিউলি,দুলাল মুন্সি, জহির সরকার, মনির বেপারি, আমজাদ মুন্সি প্রমুখ। বক্তারা বলেন- চলমান দুর্নীতি বিরোধি অভিযানে ধৃতব্যক্তি ও তথাকথিত নেতাগণ সবাই জামায়াত বিএনপি ফ্রিডম পার্টি থেকে অনুপ্রবেশকারী। তবে যারা অনুপ্রবেশকারীদের দলে প্রবেশ ঘটিয়েছেন, তাদের বিচার করতে হবে। এর ফলে আ’লীগের ত্যাগি তৃর্ণমুল কর্মীরা নিরবে নির্ভৃতে কেঁদেছে। তারা দল ছেড়ে যায়নি। কারণ তারা ত্যাগের রাজনীতি করেন ভোগের নয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মিজান তালুকদার, দেলোয়ার হোসেন, রেজাউল মুন্সি, ইমরান হোসেন, হালিম মাদবর, চুন্নু মুন্সি, আলমগীর ফকির, রুবেল বেপারি, আবু বক্কর। শুভ জন্মদিনের স্লোগানে স্লোগানে কেক কাটার পর শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনা করা হয়। জাতির পিতার জেষ্ঠ্য কন্যা শেখ হাসিনার ৭৩তম জন্মদিবসের দোয়া পরিচালনা করেন প্রবাসী বৃহত্তর ফরিদপুর আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ শাহিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।