shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশিসহ ১০২ বিদেশি আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ অক্টোবর ২০১৯, ১২:৩০

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে শনিবার ১০২ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করার অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে ৩৫ বাংলাদেশিও আছেন। বাকিদের মধ্যে মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, ভারতের তিনজন, পাকিস্তানের ছয়জন, নেপালের ১৩ জন, সিরিয়ার তিনজন এবং নাইজেরিয়ার একজন নাগরিক রয়েছেন। খবর আরব নিউজের কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এই অভিযান চালানো হয়। যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, বিশেষ করে সে জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন পর্যায়ক্রমে তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।