shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ’র সভাপতি কাজী এনাম, সেক্রেটারি কামরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ অক্টোবর ২০১৯, ১৬:৩৭

চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক নামের এই সংগঠনের কাজী এনামুল হক এনামকে সভাপতি ও কামরুল হাসানকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের কুনি আইল্যান্ড পাঞ্জাব পার্টি হলে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে বসবাসরত চৌদ্দগ্রামবাসীর মিলন মেলায় সর্বসম্মত দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সাবেক যুগ্ন সচিব চৌদ্দগ্রামের কৃতি সন্তান আবু তাহের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কে আগত চৌদ্দগ্রামের প্রথম প্রবীন ব্যক্তি শাহ আলম ভূইয়া। বক্তব্য রাখেন- ৯০ দশকের আগে আগত নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড মেম্বার এমদাদুল হক কামাল, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবদুর রাজ্জাক, দেলোয়ার ষ্টেট থেকে আগত চৌদ্দগ্রামের প্রবীন ব্যক্তি বেলায়েত হোসেনসহ নিউইয়র্কে বসবাসরত চৌদ্দগ্রামের প্রবীন প্রবাসীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মাহবুব আলম, শাহজাহান সিরাজী ও করিম চৌধুরী। অভিষেক অনুষ্ঠানে ৯০ দশকে আগত চৌদ্দগ্রামের প্রবীন ব্যক্তিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা করা হয়। অনুষ্ঠানে এমদাদুল হক কামাল বলেন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বহু চৌদ্দগ্রামবাসীর বসবাস। কিন্তু আমাদের কোন সংগঠন নেই । আজ আমরা নবীন নেতৃত্বের হাতে চৌদ্দগ্রামবাসীকে একত্রিত করতে চাই। নব নির্বাচিত সভাপতি কাজী এনামুল হক বলেন, আমার উপর যে গুরু দায়িত্ব তুলে দেয়া হয়েছে। তার জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞ। আমি বয়স ও অভিজ্ঞতায় নতুন। প্রবীন মুরুব্বীদের থেকে পরামর্শ নিয়ে প্রবাসী চৌদ্দগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় কাজ করে যাবো ইনশাল্লাহ। প্রথমবারের মত চৌদ্দগ্রামবাসীর এই মিলন মেলায় নিউইয়র্ক ও আশে পাশের ষ্টেট থেকে ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।