shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

সৌদি প্রবাসী হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ অক্টোবর ২০১৯, ০৯:৩৭

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের বাইরেও বিভিন্ন দেশে হিন্দু ধর্মালম্বী প্রবাসীরাও এই উৎসবে অংশ গ্রহণ করে থাকে। রিয়াদে সহস্রাধীক হিন্দু সম্প্রদায়ের বাঙ্গালী প্রবাসীর বসবাস। সৌদি আরব শতভাগ মুসলিম অধ্যুষিত ও ইসলামী আইনে পরিচালিত দেশ হওয়ায় এখানে পূজাঅর্চন সম্ভব না হলেও এখানে হিন্দু সম্প্রদায়ের প্রবাসীরা নিজেদের মধ্য শুভেচ্ছা করে থাকেন। শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্পদায়ের একটি প্রতিনিধি দল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান ড. মোঃ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করে দুর্গাপুজা শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন, ডিফেন্স এ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী। প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু পরিষদের নির্বাহী সভাপতি ও রিয়াদ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস, রিয়াদ মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নন্দলাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল কান্তি দাস, বিশিষ্ট ব্যবসায়ী অধীর দাসসহ আরও অনেকে। এসময় ড. মো. নজরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। এই পূজা উপলক্ষে সৌদি আরবে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের সবাইকে দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাবুল দাস বলেন, দেশে কোন জাতিগত, রাজনৈতিক হানাহানি নয়, দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে দেশে ও প্রবাসীদের সবাইকে শারদীয়র শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।