শারজাহতে ড. নিজাম উদ্দিন নদভী ও রিজিয়া রেজা চৌধুরীকে সংবর্ধনা
চট্রগ্রাম ১৫ আসন সাতকানিয়া লোহাগড়ার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে সাতকানিয়া প্রবাসী আওয়ামী পরিষদের উদ্যাগে শারজাহ মাম রেস্টুরেন্টের মজলিশ হলরুমে গণ সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ বজল আহমেদের সভাপতিত্ব ও সদস্য সচিব সেকান্দর হোসেন খোকনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ও আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, প্রকোশলী এনাম আহাম্মেদ চৌধুরী, লায়ন নজরুল ইসলাম তালুকদার, হাজী শফিকুল ইসলাম ও শাহজাহান মিয়াজি।
এ সময় আরও বক্তব্য রাখেন- মোহাম্মদ হানিফ শিকদার, ফাহাদ আলী ফাহাদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, জরুল ইসলাম রুহেল, সাদেকুল ইসলাম সাদেক, হানিফ মৃধাসহ আরও অনেকে।
এতে উপস্থিত ছিলেন- সারোয়ার আলম,আইয়ুব, মোহাম্মদ ফরিদ আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ফুরকান, তারা মিয়া বকুল, সংগঠনটির নেতৃবৃন্দরা