shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

‘বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুলের জন্য সরকারের সহযোগীতা থাকবে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ অক্টোবর ২০১৯, ১২:১৫

বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুলের জন্য সরকারের সকল প্রকার সহযোগীতা থাকবে বলে জানালেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী মোহাম্মদ ইমরান আহম্মদ এমপি। মঙ্গলবার রাস আল খাইমাহতে প্রস্তাবিত বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুল প্রজেক্টের অগ্রগতি পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করে এই আশা ব্যক্ত করেন। প্রস্তাবিত বাংলাদেশি বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুল রাস আল খাইমায় লীজ নেওয়া নতুন জমিতে কাজের অগ্রগতি পরিদর্শন করতে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী মোহাম্মদ ইমরান আহম্মদ এমপি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ১৬ নভেম্বর (মঙ্গলবার) রাস আল খাইমাহতে যান। পরিদর্শনকালে এই সময় উপস্থিত ছিলেন আমিরাতে নিয়েজিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান, দুবাইতে নিয়েজিত কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। ডেপুটি কনসালার সাহেদুল ইসলাম, কর্মাশিয়াল কনসালার কামরুল হাসান, লেবার কনসালার ফাতেমা জাহান, শিক্ষা ও সাংস্কৃতিক এবং পর্যটন বিষয়ক কনসলার রফিকুল আমিন প্রমূখ। মন্ত্রী আরও বলেন, দ্রুততার সাথে স্কুলের এই প্রজেক্টের কাজ অগ্রগতি হবে এবং এর সুফল এখনকার প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পাবে। সেই সাথে তিনি সবাইকে এই কর্মশালায় এগিয়ে আসার আহ্বান জানান। এতে আরও উপস্থিত ছিলেন- উত্তর আমিরাতের কমিউনিটির সিনিয়র নেতা নিয়ে গঠিত স্কুল উন্নয়ন কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম এ সবুর, মোহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরী ও মোহাম্মদ আবদুল আলিম। স্কুল ও কেন্দ্রের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দীন, কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন সিআইপি, যুগ্ন-সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু, অর্থ সম্পাদক জসিম উদ্দীন ভূইয়া, সিনিয়র সদস্য মোশরফ হোসেন, সহ অর্থ মোহাম্মদ দিদার হোসেন, দপ্তর সম্পাদক সাহাব উদ্দীন, মোহাম্মদ ইব্রাহিম, স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান, এটিএম শাহানেওয়াজ প্রমুখ। রাস আল খাইমাহ কমিনিউটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দদের মধ্যে জাফর উদ্দীন চৌধুরী, আনোয়ার হোসেন সবুজ, জয়নুল হক, জসিম উদ্দীন মল্লিক, মাঈনো উদ্দীন ফারুক, মোহাম্মদ আকতার, রায়হান রাসেল, মামুন, সাইফুল আলম, মোহাম্মদ ইদ্রিস, মাহবুব আলম, ওসমান গনি, চিস্তী, সালে আহম্মদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।