shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ৬ রোহিঙ্গা আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ অক্টোবর ২০১৯, ১৫:৫১

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে কমিউনিটি পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে টেকনাফের লম্বরি ঘাট থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, শনিবার সকালে টেকনাফের লম্বরি এলাকা থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় সদর ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা চার নারী ও দুই পুরুষসহ মোট ৬ রোহিঙ্গাকে আটক করেন। পরে তাদের থানায় সোপর্দ করা হয়। তিনি আরো জানান, দালালরা এই রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিল। আটক রোহিঙ্গাদের স্ব স্ব শিবিরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।