কবি নজরুল সাম্যের কবি, বিদ্রোহের কবি, প্রেম ভালবাসার কবি। যুগ যুগ ধরে দেশ বিদেশের সাংস্কৃতিক কর্মীরা, কবির এই মহত্বের বাণী ছড়িয়ে দিয়েও আজকের সমাজের অনাচার অবিচারসহ গুজব প্রতিরোধ করা যাচ্ছে না। সকল ধর্মের মৈত্রির বন্ধন সৃষ্টি করা কবির বাণী, সমাজে রন্দ্রে রন্দ্রে পৌছায়নি। ফলে ভোলার মতো দ্বীপ অঞ্জলেও সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হচ্ছে না। নিয়মতি শুদ্ধ সঙ্গিত চর্চা ও পরিবেশনার মধ্য দিয়ে অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অস্থিরতা অনৈতিকতায় ভরপুর সমাজ ব্যবস্থায় সাম্যের কবির বাণীর দ্বীক্ষাগুলো তরুণ সমাজের মধ্যে জাগ্রত করতে পারলে সমাজের মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত হবে। এমনকি ধর্মীয় আলেম সমাজের তরুণ শিক্ষার্থি দের মাঝে নজরুলের বাণী শেখাতে হবে। অসম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে হবে। হিন্দু মুসলিমসহ সকল ধর্মের ভাইদের মধ্যে ভ্রাতিত্বের বন্ধন তৈরী করতে হবে। যাহা জাতির জনক বঙ্গবন্ধু সংবিধানের মুলনীতিতে সংযোজন করেছেন। বঙ্গবন্ধুর অসম্প্রাদায়িক রাষ্ট্র গঠনে সকলের ভুমিকা রাখতে হবে। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা এসব বলেন।
কবি নজরুলের অসম্প্রদায়িক বাণী ছড়িয়ে দিতে রিয়াদের নজরুল একাডেমি নিয়মিত ভাবে গানের জলসার আয়োজন করে যাচ্ছে।
রিয়াদের প্রবীন সাংবাদিক অহিদুল ইসলামের হাতে গড়া নজরুল একাডেমির উদ্যোগে রিয়াদের একটি কমিউনটি সেন্টারে নিয়মিত গানের জলসা আযোজন করা হয় বৃহস্পতিবার রাতে।
সাংবাদিক অহিদুল ইসলামের সার্বিক তত্বাবোধানে নজরুল একাডেমির রিয়াদ শাখার আহ্বায়ক কমিটির কবি শাজাহান চঞ্চল ও আমির ফয়সালে যৌথ সঞ্চালনায় জলসা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রধান অতিথি রিয়াদ দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদউদ্দিন আহম্মেদ, রিয়াদের প্রবীণ ও অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ, এম আর মাহবুব, এম এ জলিল, গাজী সাইদুর রহমান, মো. সাইফুল ইসলাম, নজরুল একাডেমির কর্মকর্তা- ইনভেস্টার জাহাঙ্গির আলম, ইঞ্জিনিয়ার এনমুল কবির বিশ্বাস, আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, শানজিদা বেগম প্রমুখ।

নজরুল একাডেমির শিল্পিদের মধ্যথেকে সঙ্গিত পরিবেশন করেন- শফি সিদ্দিকি, ব্রিটেইন, তানজিমা বেগম লিমা, শাহনাজ চৌধুরি পপি, নাসরা কিরোন, প্রাতেশ্বিক জেহেন আদৃত, রোদেসী মাঞ্জিমা শেমুষী, মনির মোল্লা, বশির উদ্দিন প্রমুখ।
জলসা মঞ্চে স্বরচিত কবিতা পাঠ করেন- দূতাবাসের কার্যালয় প্রধান ও অনুষ্ঠানের প্রধান অতিথি- ডক্টর ফরিদউদ্দিন আহম্মেদসহ আরও অনেকে।
আরও উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুছা বাবু, আশরাফ আলী আকন, মো. রফিকুল ইসলাম হায়দার ভুইঁয়া, মো. ফারুক হোসেন, নাজিম উদ্দিন, ফারুক হোসেন, আলী নুর ইসলাম রনি, শাওন মহসিন, মো. মানিক, ইসতিয়াক হোসেন তামিম, নিটোল মিয়া, শেখ লিয়াকত, ইকবাল হোসেন প্রমুখ।
রিয়াদের ইংলিম মিডিয়াম স্কুলে শিক্ষার্থিদের মাঝে নজরুলের গানচর্চা চালু রাখার অবদানের ক্ষেত্রে স্কুল বিওডির ট্রেজারার শিক্ষানুরাগি ডাক্তার মনোজ কুমার দত্তকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয় নজরুল একাডেমির পক্ষ থেকে। সম্মাননা ক্রেস্ট প্রধান করেন প্রধান অতিথি ডক্টর ফরিদ উদ্দিন আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক ইনভেস্টার জাহাঙ্গির আলম।