shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আরব আমিরাতে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ অক্টোবর ২০১৯, ১৮:৪৩

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়ে বৃহত্তর চট্রগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যেগে ‘নিজে দুর্নীতি করবোনা এবং অপরকে দুর্নীতি করতে বাঁধা দিবো’ স্লোগানের উপর এক সচেতনতা মূলক আলোচনা সভা শারজাহ একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আরশাদ হোসেন হিরুর সভাপতিত্ব ও যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন- অধ্যাপক এম এ ছবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মোহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরী, এস এম নুরুল ইসলাম, আমির হোসেন, প্রকৌশলী এনাম চৌধুরী, নুরুন নবী রওশন, শাহাদাত হোসেন, জসিম উদ্দীন পলাশ, মোহাম্মদ জসিম, বাবু রণজিৎ বড়ুয়া, মোহাম্মদ ইলিয়াছ, আলমগীর,মহিউদ্দীন ইকবাল, হামিদ আলী, মোহাম্মদ ইয়াসিন, প্রকৌশলী আব্দুল হালিম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- প্রচার, আপ্যায়ন সম্পাদক বজল আহমেদ, আনছার নুর, প্রচার সম্পাদক হামিদ, সদস্য মোরশেদ, জসিম, আলমগীর, জামাল, আব্দুর রহমান প্রমুখ। সভায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়ে এই অভিযান অব্যাহত রেখে সমাজের সকল স্তরের দুর্নীতি উত্তরণের আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।