shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন সিলেটের কারাম চৌধুরী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ অক্টোবর ২০১৯, ১১:২৪

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) নির্বাহী কর্মকর্তা ‘ক্যাপ্টেন’ হলেন বৃহত্তর সিলেটের সন্তান কারাম চৌধুরী। স্থানীয় সময় বুধবার সকালে নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর ‘ওয়ান পুলিশ প্লাজায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তাকে ক্যাপ্টেন পদোন্নতির সার্টিফিকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার জেমস পি. ও’নিল। এদিন সার্জেন্ট হিসাবে পদোন্নতি পেয়েছেন আরেক বাংলাদেশি আমেরিকান সাইদুল ইসলাম। অনুষ্ঠানে স্ত্রী বেগম চৌধুরী কারাম চৌধুরীকে ক্যাপ্টেন ব্যাজ পরিয়ে দেন। এসময় কারাম চৌধুরী মা, খালাতো ভাই ক্যাপ্টেন আব্দুল্লাহসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পদোন্নতি অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি লেফটেন্যান্ট সুজাত খান, প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট সাঈদ সুমন, সাধারণ সম্পাদক সার্জেন্ট হুমায়ূন কবীর, লেফটেন্যান্ট প্রিন্স আলম, ডিটেকটিভ জামিল সারোয়ার জনি, সার্জেন্ট সাজিদুল ইসলাম, অফিসার মামুন সরদার, রাসেক মালিক, তাহের, পলাশ, শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।