shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

দুবাইতে পার্কিং থেকে গাড়ি পড়ে বাংলাদেশি যুককের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ নভেম্বর ২০১৯, ২২:০০

দুবাই এয়ারপোর্টের বহুতল পার্কিংয়ে গাড়ি পার্ক করতে গিয়ে গাড়িসহ নিচে পড়ে গিয়ে চট্টগ্রামের মোহাম্মদ আরিফ রাজ আজাদ (৩৫) নামে আনোয়ারার এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, অন্যান্য দিনের মতো ওইদিন তিনি দুবাই বিমানবন্দরের তৃতীয় তলার পার্কিংয়ে গাড়ি পার্ক করতে যান। সেই সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় তলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আরিফ রাজ আজাদ (৩৫) মৃত্যুবরণ করে। নিহত আরিফ রাজ আজাদ চট্টগ্রামের আনোয়ারা উলজেলার বটতলী গ্রামের ওয়াদ্দার পাড়ার মৃত মোহাম্মদ মিঞার পুত্র, তিন ভাই বোনের মধ্যে তিনি বড়। তিনি বটতলী শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্র ছিলেন। বিগত প্রায় ১২বছর থেকে তিনি আমিরাতে অবস্থান করছিলেন। তার মৃত্যুর সংবাদ দেশটির শীর্ষ পত্রিকা খালিজ টাইমে প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।