shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে বাংলাদেশি দুটি স্কুলে জেএসসি পরীক্ষা শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ নভেম্বর ২০১৯, ২২:০১

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতে রাসা আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশের সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় শুরু হয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ সকাল ১১টায়। রাজধানী আবুধাবিতে বাংলাদেশী স্কুল শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের জেএসসি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ৬০জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর আনিসুল হাসান। তিনি জানান, দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর মোহাম্মদ মিজানুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরীক্ষা প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে দুবাই ও উত্তর আমিরাতের রাসাল খাইমাহ বাংলাদেশ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দীন জানান,তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র ১৪ ও ছাত্রী ১৫ মোট এবারের জেএসসি পরীক্ষায় ২৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। দুবাই বাংলাদেশ কন্স্যুলেটের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহানের নেতৃত্বে কন্স্যুলেটের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে পরীক্ষা তত্ত্বাবধান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।