shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আরব আমিরাতে জেল হত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ নভেম্বর ২০১৯, ১১:২৭

বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় চার নেতার হত্যা ও জেল হত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা শারজাহ নূর আল জামান রেস্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ্‌ মুহাম্মদ মাকসুদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জিলানির পরিচালনায় কমিটির ধর্ম সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুল শুক্কুরের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মিলাদ ও সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবু তাহের। প্রধান বক্তার বক্তব্য রাখেন- মোহাম্মদ ছগির আহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. ছালাউদিদন হেলাল, মো. আজাদ, মো. হাজি সেলিম, মোহাম্মদ খোরশেদ মোবারক, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আমিন, মোহাম্মদ আলী, ছৈয়দ নূরসহ আরো অনেকে। সভায় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন- মোহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ নাছির উদ্দিন খোকন, মাহফুজ আলম, সোহেল পাটোয়ারী, মোহাম্মদ মামুন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন- নুরুল আবছার, নুরুল আমিন, মোহাম্মদ আরমান, রহমত আলী, মোহাম্মদ সালমান, মনছুর ফেনী, মোহাম্মদ ওছমান। এছাড়াও আমিরাতে অবস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারের ১৫ই আগস্ট ও ৩রা নবেম্বরে ১৯৭৫ শাহাদৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।