আরব আমিরাতে জেল হত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা

বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় চার নেতার হত্যা ও জেল হত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা শারজাহ নূর আল জামান রেস্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহ্ মুহাম্মদ মাকসুদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জিলানির পরিচালনায় কমিটির ধর্ম সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুল শুক্কুরের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মিলাদ ও সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবু তাহের।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- মোহাম্মদ ছগির আহাম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. ছালাউদিদন হেলাল, মো. আজাদ, মো. হাজি সেলিম, মোহাম্মদ খোরশেদ মোবারক, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আমিন, মোহাম্মদ আলী, ছৈয়দ নূরসহ আরো অনেকে।
সভায় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন- মোহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ নাছির উদ্দিন খোকন, মাহফুজ আলম, সোহেল পাটোয়ারী, মোহাম্মদ মামুন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন- নুরুল আবছার, নুরুল আমিন, মোহাম্মদ আরমান, রহমত আলী, মোহাম্মদ সালমান, মনছুর ফেনী, মোহাম্মদ ওছমান।
এছাড়াও আমিরাতে অবস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারের ১৫ই আগস্ট ও ৩রা নবেম্বরে ১৯৭৫ শাহাদৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজান করা হয়।