ফের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ
পুনরায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের ভোটে সরাসরি ভোটে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হোন।
এর আগে ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হোন। তার পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সাল থেকে ২০০৪ সালে ইন্তেকালের পূর্ব পর্যন্ত রাষ্ট্রপতির পদে ছিলেন। শেখ জায়েদ শুধু আমিরাত নয় বিশ্ব দরবারে সফল একজন রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। শেখ খলিফা বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম একজন।
এদিকে শেখ খলিফা পুনরায় আমিরাতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলিতে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।