shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ নভেম্বর ২০১৯, ১৬:৪২

বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ড. নজরুল ইসলামকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ড. নজরুল ইসলাম বর্তমানে সৌদি আরবের রিয়াদে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, লেবানন, ইরাকে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ড. নজরুল বাহরাইনে বর্তমানে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।