shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়: জাফর আলম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ নভেম্বর ২০১৯, ১১:৫৩

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। সমুদ্র বিজয়ের পর মহাকাশ বিজয় বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। উন্নত, সমৃদ্ধশালী এই বাংলাদেশ এখন সারা বিশ্বের মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া সফররত কক্সবাজার-০১ আসনের এমপি জাফর আলম। কুয়ালালামপুরে মালয়েশিয়ায় বসবাসরত কক্সবাজার প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘মাহাথির মোহাম্মদ যেমন মালয়েশিয়াকে আধুনিক দেশ হিসাবে গড়ে তুলেছেন তেমনি শেখ হাসিনাও বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’ কক্সবাজার আমাদের গর্ব, পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত। এই কক্সবাজারের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে জাফর আলম বলেন, সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে এই সমুদ্র সৈকতকে ভালো রাখার। রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ায় কর্মরত কক্সবাজার প্রবাসী বাংলাদেশিরা হাইকমিশনের সেবা থেকে নানাভাবে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস দিয়েছেন সরকারের এ সংসদ সদস্য। কামরল হাসান হানিফের সভাপতিত্ব ও হাসনাত রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা, যুগ্ম-আহবায়ক অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, কক্সবাজার জেলা সমিতির সভাপতি মার্শাল পাভেলসহ অনেকে। এ সময় জাফর আলমকে ক্রেস্ট দিয়ে সম্মান প্রদান করেন মালয়েশিয়া ছাত্রলীগ নেতা তারেকুল আলম চৌধুরী ও আসিবুল হাসনাত রাফি। ফুলেল শুভেচ্ছায় তাকে অভ্যর্থনা জানান, মালয়েশিয়ায় অবস্থানরত কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ। এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতে শফিকুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, কবি আলমগীর হোসেন, প্রদীপ কুমার, নুর মোহাম্মদ ভুইয়া, হুমায়ুন কবীর আমির, সাখাওয়াত হোসেন, মালয়েশিয়া আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, মালয়েশিয়া ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারেকুল আলম চৌধুরী (অভি), কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান ও মহানগর ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।