shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাহরাইনে বিপ্লবী ও সংহতি দিবস পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ নভেম্বর ২০১৯, ১০:৩০

বাহরাইনের জিদআলী স্থানীয় হোটেলে ৭ই নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবস পালন করেছে জিদআলী আঞ্চলিক শাখা বিএনপি। ফিরোজ আলম কিরন ও রিপনের সঞ্চালনা এবং মোস্তাক আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি সাবের আহাম্মেদ। গেষ্ট অফ অনার আকবর হোসেন, প্রধান বক্তা ছিলেন- সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্যে ৭ই নভেম্বরে সিপাহি বিপ্লবের তাতপর্য তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রিপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম আকন, নজরুল ইসলাম, হাজী সাইদ আহাম্মেদ, শেখ ছয়ফুল, আবু তাহের, বাছিদ আছিদ, আদন, জমশেদ, ইমরান, রাসেদ, সোহেল, সাহাবুদ্দিন স্বপন, নুরু মোল্লা, উজ্জল হোসেনসহ আরও অনেকে। এছাড়াও যমুনা টিভি, বাংলা টিভি, নোয়াখালী টিভির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান ও বিএনপির নেতা মরহুম সাদেক হোসেনের জন্য বিশেষ দোআ ও মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।