তাবুক আওয়ামী যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে তাবুক আওয়ামী যুবলীগ সৌদি আরব।
তাবুক বাংলাদেশ ইন্টার্নেশনাল স্কুল অডিটরিয়ামে রোমান শাহ এবং সমীরণ শীলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাসির উদ্দিন বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট রাজনীতিবিদ এবং তাবুক আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিল মৃধা।
বিশেষ অতিথি ছিলেন- হাফিজুর রহমান, মোফাজ্জল হোসেন প্রধান, শাহালাম চৌধুরি সিআইপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাবুক আওয়ামী যুবলীগের সিনিয়র সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন সাজ্জাদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- মুলকেতুর রহমান ফারুক, হোসেন মাদবর, রফিকুল ইসলাম, জাবেদ পাটোয়ারী, হাবিব মুন্সী, আব্দুল মান্নান, চান মিয়া, জামাল উদ্দিনসহ তাবুক আওয়ামী যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আওয়ামী যুবলীগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা শেষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।