shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বার্সেলোনায় বাংলা নববর্ষ উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ এপ্রিল ২০১৯, ০৯:০৪

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। স্পেনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বার্সেলোনার স্থানীয় হলরুম কায়ে কালাবিয়ায় এ আয়োজন করে বাংলাদেশ মহিলা সমিতি কাতালোনিয়া। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মেহতা হক জানু। মুন্নিপাখি ও মালাইয়া সাঈদের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। বৈশাখী বন্দনায় মুখরিত মেলা প্রাঙ্গণ যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। বৈশাখী সাজ আর পান্তা ইলিশের আয়োজন প্রবাসী বাঙালির মনে প্রাণের সঞ্চার করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার প্রধান নির্বাহী পরিচালক সিনিয়র রামন পেদ্রো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যক্তিত্ব আলাউদ্দিন হক নেছা, নবীন উল হক, জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, বন্ধুসুলভ মহিলা সমিতির সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকা, যুবলীগ নেতা আমির হোসেন আমু, সালাউদ্দিন, লোকমান হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।