shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন আল আমিন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:২০

এসএ গেমসের ত্রয়োদশ আসরে আরেকটি সোনার পদক জিতল বাংলাদেশ। মঙ্গলবার কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে ফাইনালে পাকিস্তানের প্রতিযোগিতে হারিয়ে সোনা এনে দিয়েছেন আল আমিন। এতে নেপালের কাঠমান্ডুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় সংগীত বাজানোর সুযোগ করে দেন বাংলাদেশ সেনাবাহিনীর এ অ্যাথলেট। এদিন রুপার মুখও দেখেছে বাংলাদেশ। কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে এ পদক জিতেছেন সেনাবাহিনীর ফেরদৌস। সোমবার এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জেতেন হোমায়রা আক্তার অন্তরা। এরপর স্বর্ণ পদক জয়ের অপেক্ষার অবসান ঘুচান দিপু চাকমা। তায়কোয়ান্দোতে দেশের প্রথম সোনার পদকটি জেতেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।