shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

প্রিয়ার হাত ধরে তৃতীয় স্বর্ণ জিতল বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:০৮

এসএ গেমসের ১৩তম আসরে নারী অ্যাথলেট মারজান আক্তার প্রিয়ার হাত ধরে তৃতীয় স্বর্ণ জিতল বাংলাদেশ। মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণি কুমিতে (কারাতে) স্বর্ণ জেতেন তিনি। পাকিস্তানি প্রতিপক্ষ কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারান প্রিয়া। এর আগে সকালে কারাতের পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন স্বর্ণ এবং কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফেরদৌস রুপা জিতেছেন। সোমবার এসএ গেমসের এ আসরে বাংলাদেশকে প্র্রথম স্বর্ণ এনে দেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে স্বর্ণ জেতেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।