shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশকে চতুর্থ সোনা জেতালেন সেই হুমায়রা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:২২

দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশকে আরো একটি সোনা এনে দিলেন হুমায়রা আক্তার অন্তরা। এর আগে তার হাত ধরেই বাংলাদেশ পায় প্রথম পদক। এই নিয়ে এসএ গেমসে দুই দিনে বাংলাদেশ জিতল মোট ৪টি সোনা ও একটি ব্রোঞ্জ। জানা গেছে, আজ মঙ্গলবার আসরের তৃতীয় দিনে নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে সোনা জিতেন হুমায়রা। অন্তরার আগে আজ কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন মারজান আক্তার প্রিয়া। আর পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন আল আমিন। তার আগে গতকাল সোমবার তায়কোয়ান্দো থেকে বাংলাদেশের হয়ে প্রথম সোনার পদক জেতেন দিপু চাকমা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।