shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

খেলতে খেলতে মাঠেই হার্ট অ্যাটাকে ক্রিকেটারের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯

আবারও ক্রিকেট মাঠে নেমে এল শোকের ছায়া। মাঠে খেলার মধ্যেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ভারতের ত্রিপুরার ক্রিকেটার মিঠুন দেবভার্মা। আগরতলা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলতেন তিনি। মঙ্গলবার সেখানকার মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন ম্যাচ চলছিল। খেলার মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মিঠুনের। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চটজলদি তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে উদীয়মান ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তাদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা যান এ তরুণ! ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু অবশ্য এই প্রথম নয়। বাংলাদেশের ঘরোয়া লিগে ভারতের ক্রিকেটার রমন লাম্বা, স্থানীয় লিগে অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ, ইংল্যান্ডের আম্পায়ার জন উইলিয়ামস, একাধিক ভারতীয় তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে- বারবার ক্রিকেট ময়দানের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া। এবার সেই তালিকায় সংযোজন হলেন মিঠুন। এসব মৃত্যু ঠেকাতে ক্রিকেটারদের স্বাস্থ্যের ওপর নজর রাখতে বোর্ডগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে আইসিসি। সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।