shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

ব্রুজকে ৩-১ ব্যবধানে হারালো রিয়াল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও লুকা মদ্রিচ একটি করে গোল করেছেন। অন্যদিকে ক্লাব ব্রুজের একটি গোল পরিশোধ করেন হান্স ভানাকেন। বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে খেলতে নামে রিয়াল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচটি। কিন্তু কোনও দল প্রথমার্ধে গোল করতে পারেনি। যদিও যোগ করা সময়ে রিয়ালের জালে বল পাঠিয়েছিল ব্রুজ। কিন্তু ভিএআর দেখে গোল দেননি রেফারি। দ্বিতীয়ার্ধ্বে ব্রুজকে চেপে ধরে রিয়াল। ম্যাচের ৫৩তম মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। দুই মিনিট পরেই হান্স ভানাকেনের গোলে সমতা ফেরে ব্রুজ। ৬৪তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। ইয়োভেচির কাছ থেকে বল পেয়ে শট নিতে চেয়েছিলেন রদ্রিগো। তিনি নিয়ন্ত্রণ হারালে ক্লিয়ার করতে চেয়েছিলেন সিমোন ডেলি। তার শটে রদ্রিগোর পায়ে লেগে বল যায় অরক্ষিত ভিনিসিউসের কাছে। খুব কাছ থেকে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর যোগ করা সময়ে কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান মদ্রিচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।