shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশে এশিয়া ও বিশ্ব একাদশের খেলায় থাকবে না কোনো পাকিস্তানি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৬

আগামী বছরের মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট। এরই মধ্যে এ সিরিজের আন্তর্জাতিক স্বীকৃতিও দিয়েছে আইসিসি। ধারণা করা হচ্ছিলো, এ সিরিজটির মধ্য দিয়ে হয়তো এশিয়া একাদশে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামবেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু সে আশা সহসাই পূরণ হওয়ার নয়। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে এশিয়া একাদশে কোনো পাকিস্তানি খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হবে না। বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি জয়েশ জর্জ ভারতীয় সংবাদ সংস্থায় দেয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একই দলে খেলবে- তা এতো সহজেই হচ্ছে না। কেননা পাকিস্তানি খেলোয়াড়দের আমন্ত্রণই জানানো হবে না। জয়েশ বলেন, ‘আমরা যতটুকু জানি যে, এশিয়া একাদশের হয়ে কোনো পাকিস্তানি খেলোয়াড় খেলবে না। আমাদেরকে এমন বার্তাই দেয়া হয়েছে। তাই দুই দেশের খেলোয়াড়রা একসঙ্গে খেলবে বা দুই দেশের খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে একাদশ করা হবে- তা ভাবার কারণ নেই। সৌরভ গাঙ্গুলি ৫ জন খেলোয়াড়ের নাম পাঠাবেন, যারা এশিয়া একাদশের হয়ে খেলবে।’ ভারত-পাকিস্তানের রাজনৈতিক শীতল সম্পর্কের প্রভাব বেশ ভালোভাবেই পড়ে ক্রিকেট মাঠেও। সম্প্রতি তা আরও অবনতির দিকে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানির আপত্তিকর মন্তব্যে। তিনি নিজ দেশকে নিরাপদ প্রমাণ করতে গিয়ে ভারতের বর্তমান পরিস্থিতিকে নাজুক বলে দাবি করেছেন। পাকিস্তানে এখন সব দলের জন্য ক্রিকেট খেলার জন্য অনুকূল পরিবেশ রয়েছে উল্লেখ করে এহসান মানি বলেছিলেন, ‘আমরা প্রমাণ করেছি যে পাকিস্তান এখন নিরাপদ। যদি কোনো দেশ আমাদের এখানে না আসতে চায়, তাহলে তাদের প্রমাণ করতে হবে যে আমরা অনিরাপদ। এ মুহূর্তে পাকিস্তানের চেয়ে ভারতেই বেশি নিরাপত্তা ঝুঁকি রয়েছে।’ সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।