shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জানুয়ারি ২০২০, ১৮:১৯

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে শেষ দুবারের সাক্ষাতে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের শেষ চারের লড়াইয়ে মাত দিল জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে রিয়াল। ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে সোজাসুজি টনি ক্রুসের দুরন্ত গোলে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। এরপর ম্যাচের ৩৯তম মিনিটে ইস্কোর গোলে ব্যবধান দ্বিগুন করে রিয়াল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫তম মিনিটে লুকা মদ্রিচের গোলে স্কোরলাইন ৩-০ হয়। বাকি সময়ে রিয়াল রক্ষণে ভ্যালেন্সিয়া চাপ তৈরি করে। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়ার হয়ে স্বান্ত্বনার গোলটি করেন দানি পারেহো। ফলে ৩-১ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেল রিয়াল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।