shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

স্ত্রী-শাশুড়িসহ জামিন পেলেন নাসির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২১, ১৫:১৪

স্ত্রী-শাশুড়িসহ জামিন পেলেন ক্রিকেটার নাসির

আইনসম্মতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন, স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তার।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

এদিন নাসিরের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন এবং নাসিরসহ তিনজনের জামিন আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৪ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন ও তিনজনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে নাসির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদনটি নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসানের আইনজীবী ইশরাত জাহান।

এর আগে, গত ৩১ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। এরপর মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন।

উল্লেখ্য, পিবিআইর রিপোর্টে জানানো হয় অবৈধ প্রক্রিয়ায় নাসির-তামিমা বিয়ে করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।